দেশ লকডাউনে যাচ্ছে: সীদ্ধান্তহীন পলিটেকনিক শিক্ষার্থীদের চলমান পরীক্ষা

Desk Desk

News

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার আগামী ৫ তারিখ (সোমবার) থেকে সাত দিনের লকডাউনের ঘোষণা করেছেন। কিন্তু বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে থাকা পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের চলমান পরীক্ষা নিয়ে এখনো কোন নোটিশ প্রকাশ করে নাই বোর্ড কর্তৃপক্ষ।

গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া বিভিন্ন পর্বের পরীক্ষা দিয়ে আসছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ২য় পর্বের সম্পূর্ণ পরীক্ষা ও ৮ম পর্বের মৌখিক পরীক্ষা শেষ হলেও ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের পরীক্ষা এখনো শেষ হয় নাই। কারিগরি বোর্ডের পরিক্ষার রুটিন অনুযায়ী তা চলমান রয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী পলিটেকনিক শিক্ষার্থীরা সিদ্ধান্তহীনতায় মধ্যে আছেন। শিক্ষার্থীদের একাংশ মনে করেন পরীক্ষা চলমান থাকার। কারণ তাদের দাবী অনুযায়ী গত এক বছর লস দিলেও সামনে আর লস দিতে রাজি না। কিন্তু আবার অন্য একাংশ  শিক্ষার্থীদের দাবী বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে তাদের নিয়ে সিদ্ধান্ত প্রাকাশ করার ।

 – ম,স,ই সায়েম 

পলিটেকনিক ক্যাম্পাস প্রতিনিধি