কানাইঘাটে প্রাণিসম্পদ মেলার প্রদর্শনী সম্পন্ন Desk Desk News প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২১ সিলেটের কানাইঘাটে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১০টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর সহযোগিতায় কানাইঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সারাদেশে প্রাণিসম্পদ প্রদর্শনীর অংশ হিসেবে কানাইঘাট উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ইমরান আহমদ। উক্ত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির, মহিলা বাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমদ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী ৩টি ও বিশেষ ক্যাটাগরিতে মোট ৩৫টি স্টলের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। (সি/স-০৬ জুন-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: