রাজনগরে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগারের উদ্বোধন Desk Desk News প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২১ হারুনুর রাশীদ, রাজনগর প্রতিনিধি:- মৌলভীবাজার জেলাধীন রাজনগরে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২জুন) রাজনগর উপজেলা প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগারের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান। এতে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তি চক্তবর্তী,উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া আলাল,মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী,রাজনগর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস,কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম প্রমূখ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন আজ রাজনগরবাসীর আরেকটি স্বপ্ন পূরণ হলো। পরিশেষে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগারের শুভ উদ্ভোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিসি মীর নাহিদ আহসানকে আন্তরিক ধন্যবাদ জানান। (সি/স-২৩ জুন-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: