বজ্রপাতে নিহতের তিনদিন পর নদীতে ভেসে উঠলো ইলিয়াসে লাশ, দাফন সম্পন্ন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুন ৭, ২০২১ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বৈরী আবহাওয়ায় বালু উত্তোলন করতে গিয়ে বজ্রপাতে কোম্পানীগঞ্জের এক শ্রমিক মৃত্যুর তিনদিন পরে তার লাশ পাওয়া গেছে। বজ্রপাতে মৃত ব্যক্তি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলীখাল গ্রামের নুরুল ইসলামের পুত্র ইলিয়াস আলী (২৮)। শুক্রবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়ন সুনালী চেলা নদীতে বালু উত্তোলনকালে বজ্রপাতের পরপরই নিখোজ ছিল নিহত ইলিয়াস আলী।অবশেষে তিনদিন পরে গতকাল রবিবার সকাল ৮ টা ৩০ মিনিটের সময় চেলা নদীতে ভেসে বেরানো অবস্থায় নিহতের লাশ উদ্ধার করেন দোয়ারাবাজার থানা পুলিশ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে নিহতের লাশ পোস্টমর্টেম শেষে নিজগ্রাম তেলিখালে দাফন করা হয়েছে। (সি/স-০৭ জুন-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: