উপহার পাওয়া টিকা আনতে চীন গেলেন বাংলাদেশ বিমান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২১ চীনের উপহার দেওয়া করোনাভাইরাসের ছয় লাখ ডোজ টিকা আনতে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমান। শনিবার (১২ জুন) রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিমান দুটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানগুলো এসব টিকা নিয়ে রোববার (১৩ জুন) দেশে ফিরে আসার কথা রয়েছে। চীনের উপহার দেওয়া ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা বর্তমানে বেইজিং বিমানবন্দরে পৌঁছেছে। শুক্রবার (১১ জুন) ঢাকার চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, বাংলাদেশের জন্য উপহারের ৬ লাখ ডোজ টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। টিকাগুলো বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। চীনা ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করে লেখেন, উপহারের ৬ লাখ ডোজ টিকার প্যাকিং সম্পন্ন করে বেইজিং এয়ারপোর্টে আনা হয়েছে। এগুলো ১৩ জুন ঢাকায় নামবে। এর আগে গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। এর ৯ দিনের মাথায় ২১ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে জানান, চীন বাংলাদেশকে উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ টিকা দেবে। (সি/স-১৩ জুন-তা/ই) Download News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: