ছাতকে আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুছ ছালাম গ্রেপ্তার

Desk Desk

News

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১

আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-ছাতকে ডাকাতি, অস্ত্র ও ছিনতাইসহ ১৯ টি মামলার আসামী আন্ত:জেলা ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি দল। ডাকাত আব্দুস সালাম (৩৫) বাঁশখলা গ্রামের আরব আলীর ছেলে। রবিবার (৪ জুলাই) বিকালে শহরের কুমনা রাখালতলা মন্দিরের সামনের রাস্তা হতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঈদুল আজহাকে সামনে রেখে বেপরোয়া হয়ে ওঠা এ ডাকতকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, ১৯টি মামলার দুর্ধর্ষ আসামী সালাম ডাকাতের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

(সি/স-০৫ জুলাই-তা/ই)