কোম্পানীগঞ্জে একাধিক মামলার আসামী নদীতে চাঁদাবাজীর সময় গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জ ধলাই নদীতে চাঁদাবাজীকালে সাদ্দাম মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।যার মধ্যে একটি ওয়ারেন্ট ছিল।

বুধবার ভোর ৬ টার সময় ধলাই নদীর ঢালারমুখ থেকে চাঁদাবাজীকালে কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সায়েম আহমদ চৌধুরী তাকে গ্রেফতার করেন।

সায়েম আহমদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই ডাকাত সাদ্দাম নদীতে চাঁদাবাজী করছে।তাকে গ্রেফতারের সময় আমার কাছে থাকা একটি হ্যানকাপ পানিতে ডুবে যায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আদালতকর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারী ছিল।আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পরপরই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(সি/স-০৭ জুলাই-তা/ই)