তাহিরপুর সীমান্তে ভারতীয় বিড়ি সহ চুনাপাথর জব্দ Desk Desk News প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২১ তাহিরপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন সীমান্তে দিয়ে ভারতীয় নাসির বিড়ি,জীবন বিড়ি,ও ভারতীয় মদ,স্টীল বডি নৌকা সহ চুনাপাথর জব্দ করেছে,২৮-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ জুলাই) লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল।সীমান্ত পিলার ১২০৫ এর নিকট হতে আনুমানিক ৩শত,গজ বাংলাদেশের অভ্যান্তরে।উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোকসেদপুর এলাকা হতে ৭ হাজার,পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে,যার আনুমানিক সিজার মূল্য ১১ হাজার,৯শত টাকা।’ চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/৭-এস এর নিকট থেকে ১শত গজ বাংলাদেশের অভ্যান্তরে।উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ১ বোতল ভারতীয় মদ সহ ৬হাজার,৫শত পিস জীবন বিড়ি আটক করেছে (বিজিবি) জোয়ানেরা,যার মূল্য ১২ হাজার,৫শত,৫০ টাকা।’ অপরদিকে, বিরেন্দ্রনগর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৪/৩-এস এর নিকট আনুমানিক ১শত,গজ অভ্যান্তরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ি এলাকা হতে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৩শত,ঘনফুট ভারতীয় চুনাপাথর সহ একটি ইঞ্জিন চালিত স্টীল বডি নৌকা আটক করে,যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৮৮হাজার টাকা। সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো.তসলিম এহসান (পিএসসি) জানান,আটকৃত ভারতীয় বিড়ি,মদ,স্টীল বডি নৌকা,চুনাপাথর জব্দ করার পর সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে। (সি/স-০৯ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: