কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতআ,এয়াযা Desk Desk News প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক:- সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলার টুকের বাজার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলজার আহমদের সভাপতিত্বে ও ফরিদ উদ্দিনের সঞ্চলনায় আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আহমেদ রুবেল,মুসলিম খাঁন,সাংবাদিক তারিকুল ইসলাম,এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মমিন,উপজেলা যুবলীগ নেতা রুবেল আহমদ। এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা আপন তাহসান,রুবেল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাফর আলী, হাসান প্রমুখ। অনুষ্টানে আগত অতিথিদের মাঝে মাস্ক ও বিতরণ করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা তোষার আহমদ সোহাগ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। অনুষ্ঠানে কেক কেটে নেতাকর্মীরা একে অপরকে কেক খাইয়ে দেন তারা (সি/স-২৭ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: