নবীনগরে জাতীয় শোক দিবস পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১ ইকবাল হোসেন মুন্না:-স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রবিবার (১৫/৮) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, শিল্পকলা একাডেমি সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন। দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, এসি ল্যান্ড মোশারফ হোসাইন, ওসি (তদন্ত) নুরে আলম সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুজিত কুমার দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেয়র এড. শিব শংকর দাস, জেলা আওয়ামী লীগের সদস্য জসীম উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপক নুরনাহার বেগমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। পরে কাঙালী ভোজের আয়োজন করা হয়। (সি/স-১৬ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: