ছাতকে রিমা বেগম নামের এক গৃহবধু ৪ দিন ধরে নিখোঁজ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১ আব্দুস ছালাম শাকিল ছাতক থেকে:-ছাতকে রিমা বেগম (২২) নামের এক গৃহবধু ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই নারী উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর -মুসলিমকোনা গ্রামের সিএনজি চালিত অটো-রিকশা চালক তাজ উদ্দিন আহমদ কামালের স্ত্রী।জানা যায়, দুই জমজ সন্তানের জননী রিমা বেগম কিছুদিন ধরে মানষিক সমস্যায় ভোগছিলেন। দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করলেও মানষিক সমস্যা দেখা দিলে তাকে স্থানীয় ধারণ উত্তর পাড়া গ্রামের মামা ছাদেক মিয়ার বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। গত ৫ সেপ্টেম্বর দুপুরে সন্তান দু’টি রেখে কোথায় নিখোঁজ হয়ে যায় ওই গৃহবধূ। পরিবারের লোকজন তার সন্ধানে সম্ভাব্য সকলস্থানে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের পরদিন গৃহবধুর স্বামী তাজ উদ্দিন আহমদ কামাল ছাতক থানায় একটি জিডি করেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সবুজ রঙের সেলোয়ার ও কালো ওড়না। উচ্চতা ৫ফুট, চেহারা উজ্জ্বল। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে তার স্বামী তাজ উদ্দিন আহমদ কামাল (০১৭৭৯-৮৭৮ ১১৬) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। SHARES গণমাধ্যম বিষয়: