সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়নাল আবেদিনকে দায়িত্ব অর্পণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১ সিলেট জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন পরিষদের প্যানেল চেয়াম্যান-১ মোঃ জয়নাল আবেদীন। বুধবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের এক আদেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী স্মাক্ষরিত এক পত্রে জানানো হয়। প্রসঙ্গত, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ইন্তেকাল করলে এই পদটি শুন্য হয়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া গ্রামের আলহাজ্ব আব্দুল বাছির মিয়ার পুত্র জয়নাল আবেদিন। তার পিতা আব্দুল বাছির ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তার ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শামিম আহমদ শামিম। (সি/স-১৫ সেপ্টেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: