শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পূজা মন্ডপ পরিদর্শনে কোম্পানীগঞ্জের ইউএনও সুমন আচার্য শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২১ তারিকুল ইসলাম:- শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ঘট বসিয়ে পূজার সূচনাI কোম্পানীগঞ্জে সনাতনী ধর্মাবলম্বীদের পূজা মন্ডপে চলছে ঢাকের তালে তালে বাঙ্গালির নন্দৎসব। সন্ধ্যা বাতি জ্বলার সাথে সাথে পুরোহিতের পূজার্চনা আর রঙিন মরিচা বাতিতে আলোজ্বলা দূর্গামন্দির। উপজেলার ২৬ টি মন্দিরে ষষ্ঠী পূজার প্রথম প্রহরে চলছে দূর্গাবরণ উৎসব। সনাতনীদের আনন্দকে ভাগাভাগি করে নিতে কোম্পানীগঞ্জ প্রশাসনের সর্ব নির্বাহী ও থানা পুলিশ প্রধানের সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী ছুটে চলেছে দূর্গম সীমান্তবর্তী পূজা মন্ডপে। সোমবার ১১ অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে রাত সারে দশটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য উৎসবমুখর পরিবেশে বিভিন্ন মন্দিরের পূজার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি ও বিভিন্ন বিষয়াদি নিয়ে কুশল বিনিময় করেন। মন্দিরে আগত ধর্মাতিদের নিরাপত্তা দানে পুলিশ,বিজিবি ও আনসার বাহিনীর বিভিন্ন কার্যক্রমের খোজ খবর নেন। এছাড়াও উন্নয়ন বঞ্চিত বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সাথে বৈঠকে মিলিত হোন তিনি।শুনেছেন তাদের বিভিন্ন দাবী দাওয়া। দাবী পূরণে আশাজাগানিয়া বক্তব্যও দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু নাসের চৌধুরী মুসা,কোম্পানীগঞ্জ থানা ইনচার্জ কেএম নজরুল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস,উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুছ,কোম্পানীগঞ্জ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম,সাংবাদিক তারিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ওমর আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি বিজয় সিংহ রিংকু, মিলন সিংহ, সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক রানু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিজন সরকার, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ দে, দপ্তর সম্পাদক নিকেশ চন্দ্র বিশ্বাস, সহ গ্রন্থা ও প্রকাশনা সম্পাদক বিজিত মোহন্ত, সহ সমাজ কল্যাণ সম্পাদক যুধিষ্ঠির বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক প্রবিত্র দেব নাথ উপজেলা পূজা পরিষদের সিনিয়র বিনদ বিশ্বাস, জগদীশ দে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলার নেতা নিমাই বিশ্বাস ও রিংকু মনি দাস। SHARES গণমাধ্যম বিষয়: