নব ঘোষিত সিলেট জেলা ছাত্রলীগ কমিটিকে স্বাগত জানিয়ে কোম্পানীগঞ্জে মোটর শোভাযাত্রা

প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

দীর্ঘ প্রতিক্ষা শেষে সিলেট জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আজ মঙ্গলবার (১২ অক্টোবর) নাজমুল ইসলামকে জেলা ছাত্রলীগে সভাপতি ও রাহেল সিরাজকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেন।

নব গঠিত জেলা ছাত্রলীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে কোম্পানীগঞ্জ ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার দেওয়ানের নেতৃত্বে এক আনন্দ মিছিল অনুষ্টিত হয়।

বুধবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টার সময় কোম্পানীগঞ্জের টুকের বাজার থেকে থানা বাজার হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে মোটর শোভাযাত্রাটি শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাফর দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমীর দেওয়ান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন শাখা ছাত্রলীগের জৈষ্ঠ সহ সভাপতি শাহ আলম  স্বাধীন , সহ সম্পাদক মইন উদ্দিন , ১নং ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আদনান সামি,সোহান ছইদুর,  রোবেল রানা, আফজাল হোসেন, এখলাছ, ইমন , মামুন, মোহাম্মদ,রিপন, জহিরুল সহ অর্ধশতাধিক ছাত্রলীগ কর্মী।

(সি/স-১৪ অক্টোবর-তা/ই