মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পেলেন ৬৩ মেধাবী শিক্ষার্থী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১ কোম্পানীগঞ্জের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জ্ঞান বিকাশ আর মেধা যাচাইয়ে ১৯৯৭ খ্রিস্টাব্দ থেকে চালু হয়েছে ‘বৃত্তি পরীক্ষা”। শুরু থেকে স্বচ্ছতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বৃত্তির আয়োজন করা হয়ে আসছে মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদ। প্রতি বছর বিভিন্ন শ্রেণীতে বৃত্তিপ্রাপ্তদের আনুষ্ঠানিক ভাবে সম্মানপত্র ও সম্মানি দেওয়া হয়। গত বছর করোনার কারনে বৃত্তি প্রদান অনুষ্টান বন্ধ থাকার কারনে ২০১৯ খ্রিষ্টাব্দের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আজ ১৮ ডিসেম্বর বৃত্তি প্রদান করা হয়। ভোলাগঞ্জস্থ মরহুম ফারুক আহমদ চেয়ারম্যানের বাড়িতে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মানী তুলে দেন আগত অতিথিরা। বৃত্তি প্রদান অনুষ্টান পূর্ব সময় সকাল ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সৈয়দ ফয়জুর রহমানের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আপ্তাব আলী কালা মিয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস,২নং পূর্ব ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম,৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ,ইমদাদুল হক সিদ্দিকি,আব্দুল হাই,আহদুল কিবরিয়া বকুল,মাওলানা ফখরুল ইসলাম মাসরুর। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন ফেরদৌস হোসেন ফাহাদ। অনুষ্ঠাবে দ্বিতীয় পর্যায়ে বৃত্তিপ্রাত মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়। ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারি শিক্ষক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন অধ্যাপক তোতিউর রহমানের,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচীব সামছুল ইসলাম,বিশেষ অতিথি সনদ প্রদান অনুষ্ঠাণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু নাসের চৌধুরী,থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল,সিলেটের ডাক পত্রিকার চিপ রিপোর্টার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে ৪র্থ শ্রেণীর ৩৯ শিক্ষার্থী এবং ৭ম শ্রেণীর ২৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সনদ ও সম্মানী প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থতি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শামসুল আলম,কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি রুপক চন্দ্র দাস,ইউপি ছাত্রলীগ নেতা শাহ আলম স্বাধীন,ইসফার আহমদ রাফাত প্রমুখ। (সি/স-১৯ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: