ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচন: তৃণমূলের সমর্থনে এগিয়ে আলকাছ Desk Desk News প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১ ৬ষ্ঠ ধাপে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ ডিসেম্বর দুপুর ২টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, উপ-দফতর সম্পাদক মজির উদ্দিন, সদস্য গোলাপ মিয়া ও মো. জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, মো. ইয়াকুব আলী প্রমুখ। সভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংস্কৃতিক সম্পাদক মো. ফরহাদ হোসেন ও সদস্য আলকাছ আলী। সভায় প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচনে জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মোট ২০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে উপজেলা আওয়ামীলীগের সদস্য আলকাছ আলী ১০ ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ ০৭ ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফরহাদ হোসেন ০৩ ভোট পান। তফসিল অনুযায়ী, ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র জমা, ৬ জানুয়ারি যাচাই-বাছাই, ১৩ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। (সি/স-২০ ডিসেম্বর-তা/ই) SHARES নির্বাচনের মাঠ বিষয়: