কোম্পানীগঞ্জে ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভনিং বডি’র নির্বাচন সম্পন্ন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১ ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভনিং বডি নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে ২২ ডিসেম্বর বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, এই নির্বাচনে ৫টি পদের বিপরীতে ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করে পাচজন প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার বদিউল আলম, নির্বাচিত সদস্যরা হলেন কলেজ শাখার সদস্যরা হচ্ছেন আব্দুস শহিদ (প্রাপ্ত ভোট ৫১), আলি আকবর (প্রাপ্ত ভোট ৪২)। ৬ষ্ঠ-১০ম শাখার নির্বাচিত সদস্যরা হচ্ছেন, বিজন সরকার (প্রাপ্ত ভোট ২৯৮) ও মাসুক আহমদ ( প্রাপ্ত ভোট ২৮৯) এবং সংরক্ষিত সদস্যা (বিদ্যালয় ও কলেজ শাখা) হেলী রানী দে (প্রাপ্ত ভোট ৩৪৮)। ভোট গ্রহণ শেষে মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউল আলম বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্পন্নকরণে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান এবং যারা নির্বাচিত হয়েছেন তাদের উদ্দ্যেশ্যে বলেন তারা যেনো এই প্রতিষ্টানের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পড়া লেখার মান উন্নয়নের জন্য কাজ করেন। (সি/স-২২ ডিসেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: