প্রতিক পেয়েছে ৬২ প্রার্থী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২ ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি ) উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জৈবুন্নাহার বেগম তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্দ পাওয়ার সাথে সাথেই ভোটারদেও কাছে টানতে মাঠে নেমে পড়েছেন চেয়ারম্যান পদে ৭ জন (২জন ডামি প্রার্থী), সাধারণ সদস্য ৪০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জনসহ মোট ৬২ জন প্রার্থী। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী আলকাছ আলী (নৌকা), হাজী জিয়াদ আলী (মোটরসাইকেল), ফরহাদ হোসেন (অটোরিক্সা), মজনু মিয়া (ঘোড়া), এখলাছুর রহমান (আনারস), আলহাজ্ব আব্দুল ওয়াদুদ(চশমা), আব্দুল্লাহ আল মামুন (হাতপাখা), মোহাম্মদ আলী (টেলিফোন) ও হানিফ মিয়া (টেবিলফ্যান) প্রতিক বরাদ্দ পায়। প্রতিক বরাদ্দ পেয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছেন। ইউনিয়নের ২৯ হাজার ৬শত ৯৪ ভোটের বিপরীতে ৯ জন চেয়ারম্যান পদ প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থী তাদের প্রকাশ্য প্রচার প্রচারণা শুরু করেছেন। অন্য দুই প্রার্থী টেলিফোন প্রতিক প্রাপ্ত মোহাম্মদ আলী ও টেবিলফ্যান প্রতিক প্রাপ্ত হানিফ মিয়া যথাক্রমে জিয়াদ আলী এবং মজনু মিয়ার বিকল্প ডামি প্রার্থী হিসেবে রয়েছেন বলে একাধিক সূত্রে জানা যায়। নির্বাচনী আচরণ বিধি পালনে প্রার্থীদের কড়াকড়ি আরোপ করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জৈবুন্নাহার বেগম। তিনি প্রতিবেদক বলেন, দেশে করোনা ভাইরাসের প্রকোপ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তাই নির্বাচনে প্রার্থীদের পক্ষে কোনো জনসমগম, মিছিল মিটিং কিংবা মোটর শোডাউন চালানো যাবে না। এ জন্যে প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে প্রচারণা চালাতে হবে। স্বাস্থ্য বিধি ও আচরণ বিধি পালন করছে কি না সেই জন্যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সার্বক্ষণিক কড়া নজরদারী রাখা হবে। উল্লেখ্য, ১০ম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ ধাপানুক্রমে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে আগামী ৩১ জানুয়ারি তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১২ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের ৩২ টি গ্রামে মোট ভোটারের মধ্যে ১৫ হাজার ৭ শত ৬১ জন পুরুষ এবং ১৩ হাজার ৯ শত ৩৩ জন নারী ভোটার রয়েছে। SHARES নির্বাচনের মাঠ বিষয়: