দোয়ারায় কাটাখালী বাজার শামছুল উলুম মাদ্রাসার কমিটি গঠন

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি:মোঃ আলা উদ্দিন।
দোয়ারাবাজার উপজেলার ঐতিয্য বাহী শামছুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ২৬ ফেব্রুয়ারি শনিবার মাদ্রাসার কার্যালয়ে নতুন কমিটি গঠন করা হয়। মান্নারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জেনা আজিজের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়, সভার পক্ষ থেকে সর্বসম্মতি ক্রমে ১৮ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে এলাকার প্রবীন মুরব্বী সাবেক মেম্বার মোঃ আব্দুল আজিজ কে সভাপতি করে ৩১ সদস্য কার্যকারী কমিটি গঠন করা হয়। শামছুল উলুম মাদ্রাসার নব নির্বাচিত কমিটিকে ৪ নং মান্নারগাঁও ইউনিয়ন বানীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি হাঃ এম, এ, করিম লিলু।