কোম্পানীগঞ্জে মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২২

 

সিলেটের কোম্পানীগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন সভাকক্ষে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও আইসিটি অফিসার মোহাম্মদ নাঈম হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস,২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জিবুন্নাহার,উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান , যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, উপজেলা মহিলা কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম,
কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা,উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,ইমামগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ১৯৭১ সালের ১৭ এপ্রিলে মুজিবনগর সরকারের তাৎপর্য বর্ণনা করে বলেন, ১৭ এপ্রিল সকালে মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম বৈদ্যনাথতলায় শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। সৈয়দ নজরুল ইসলাম পরে তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন।মুজিবনগর সরকারকে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়।

বক্তারা আরও বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের মন্ত্রীরা শপথ নেওয়ার পর ১৮ এপ্রিল মন্ত্রিপরিষদের প্রথম সভায় মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্যদিয়ে স্বাধীনতা অর্জন করে।