কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫ নং উত্তর রনিখাই ইউনিয়ন ফুটবল দল কে ২-১ গোলে পরাজিত করে ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ জয়ী হয়।

রোববার বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী শামীম আহমদ শামিম। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া,১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জিয়াদ আলী,৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান,২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম, উপজেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যখন যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস,উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, টুকেরগাও আদর্শ ক্লাব সভাপতি রাইসুল ইসলাম রাজন, উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমান।