বন্যা পরিস্থিতি উন্নতির পথে

Desk Desk

News

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, মে ২১, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে উপজেলার বিস্তীর্ণ এলাকায় এখনো বানের পানির নিচে। যারফলে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। খাবার, পানি ও গো-খাদ্যের অভাবের মধ্যে দিন পার করছে বানভাসী মানুষগুলো।

উপজেলা সদর ও থানা বাজারের প্রধান গুরুত্বপূর্ণ সড়কগুলো এখনো প্রায় দুইফুট পানিতে নিচে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন ও কার্যালয়ের নিচে এখনো প্রায় আরাই ফুট পানি প্রবাহিত হচ্ছে।
গত দুইদিনে বন্যার পানি কিছুটা কমতে দেখা গেছে। ধারণা করা এই ধারা অব্যহত থাকলে সাপ্তাহিক প্রথম কর্মদিবসের আগেই প্রান ফিরে পাবে উপজেলা সদরের অফিস পাড়া গুলোতে।