কোম্পানীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২২

মঙ্গলবার (১৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং।

উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট’র উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান লাল মিয়া, মহিলা ভাইসচেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযুোদ্ধা চাঁন মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দীন রেনু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, ইসলামপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শের তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. ফাতেহা রেজওয়ানা।

কর্মশালায় সাংবাদিক,ইউপি সদস্য, শিক্ষক,ইমাম, বিজিবি, হিন্দু সম্প্রদায়, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় মাদকের অপব্যবহার রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়, পরিকল্পনা করা হয় ও উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসাথে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।