দুর্যোগে সবার আগে পুলিশ : ড. বেনজির আহমেদ

Desk Desk

News

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

সাম্প্রতিক বন্যায় সিলেট ও সুনামগঞ্জের দুই জেলার পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ দিতে ছুটে এলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ (বিপিএম) বার।

বিভাগের দুইটি জেলায় ত্রাণ বিতরণ শেষে সিলেটের ভোলাগঞ্জ ফাঁড়িতে এসে প্রেসব্রিফিং করেন।

বৃহস্পতিবার বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটের সময় সাংবাদিকদের উত্তরে তিনি বলেন,আপনারা জানেন বন্যায় লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি। বন্যা আক্রান্তরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ পুলিশ যেহেতু গ্রামে-গঞ্জে কাজ করে সেহেতু যে কোন প্রাকৃতিক দূর্যোগ ও ক্রান্তিলগ্নে সবার আগে এগিয়ে আশে। বন্যায় সিলেট ও সুনামগঞ্জে অনেক থানা প্লাবিত হয়েছে। যেখানে পুলিশ নিজেও বন্যা আক্রান্ত সেখানে তারা নিজেদের চিন্তা না করে বানভাসি মানুষের চিন্তা করে দিনরাত কাজ করে যাচ্ছে। সিলেট ও সুনামগঞ্জে বাংলাদেশ পুলিশ এই পর্যন্ত ৫ হাজার মানুষকে উদ্ধার করেছে। ছোট বড় সব ধরনের নৌকা দিয়েই কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কয়েকটি থানা প্রাঙ্গনে কিন্তু বানভাসিদের আশ্রয় দেওয়া হয়েছে। সাম্প্রতিক বন্যায় বাংলাদেশ পুলিশ এখন পর্যন্ত ৩৫ হাজার মানুষকে সহায়তা প্রদান করেন।

এর আগে তিনি সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি জেলার বানভাসিসহ কোম্পানীগঞ্জের হতদরিদ্র ও হিজড়া সম্প্রদায়ের কয়েকজনের মাঝে ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি আমের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানসহ সিলেট রেঞ্জের উর্দ্ধতন কর্মকর্তারা।