কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের বৃক্ষরোপণ

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

উত্তর সিলেটের বৃহৎ অরাজনৈতিক ছাত্রসংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণ করা হয়। সোমবার (১৫ আগস্ট) দুপুর দুইটার সময় বৃক্ষরোপণ কর্মসূচির অংশবিশেষ কয়েকটি ফলজ চারা রোপণের মাধ্যমে ধারাবাহিক এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। কোম্পানীগঞ্জ সদর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ চারা রোপণ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রুপক চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বদিউজ্জামান, যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, কোম্পানীগঞ্জ থানা সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সাংবাদিক আব্দুল আলীম,মইন উদ্দীন মিলন, আবিদুর রহমান ও তারিকুল ইসলাম কোছাপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা বেদন আহমদ বাধন, দক্ষিণ সুরমা-পলিটেকনিক ইনস্টিউট শাখার সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম, ইসলাম পশ্চিম ইউপি শাখার প্রচার সম্পাদক হাসান আহমেদ,সাবেক ছাত্রনেতা বিধান দাশ প্রমুখ।