কোম্পানীগঞ্জে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ প্রাপ্তদের শিবিরের সংবর্ধনা

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার আয়োজনে  এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত সহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২৬’ এর আয়োজন করা হয়। রোববার ০৬ সেপ্টেম্বর সকাল ০৯টার সময় উপজেলা অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২৬ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি ফুরকান আহমদের সভাপতিত্বে ও আবুল আসাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা তুহিন। উপজেলা জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান, ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি তোফায়েল আহমেদ।