নবীনগরে সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন সেই যুবকের মৃত্যু

Desk Desk

News

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

 

সিলকো সংবাদ:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থানাকান্দি উত্তর লক্ষিপুর গ্রামে সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করা আহত মোবারক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মঙ্গলবার দিবাগত ১৫ এপ্রিল রাত ০১ টা ১৫ মিনিটের সময় মারা যায়।

সারা বিশ্ব যেখানে থমকে গেছে ঠিক সেই সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার লকডাউন থাকা অবস্থায় নবীনগর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নে গত১২ ই এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থানাকান্দি উত্তর লক্ষিপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়। সংঘর্ষে থানাকান্দি উত্তর লক্ষীপুর (হাজিরহাটি) গ্রামের
মোবারক হোসেনের পা কেটে নিয়ে জয়বাংলা স্লোগান দিয়ে প্রতিপক্ষের লোকজন আনন্দ মিছিল করে।

দীর্গ কয়েক বছর যাবত থানাকান্দি গ্রামের দন্দে চেয়ারম্যান জিল্লুর রহমান ও কাওসার মোল্লার দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল।সর্বশেষ দুই গ্রুপের সংঘর্ষে মোবারক নামের এক ব্যাক্তির পায়ের গোড়ালি কেটে মিছিল করে প্রতিপক্ষের লোকজন।এ ঘটনায় উভয় পক্ষের মূল হোতা জিল্লুর চেয়ারম্যান ও কাওসার মোল্লা সহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

(সি/স-১৫ এপ্রিল-তা/ই)