করোনা যুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় প্রথম আক্রান্ত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০ সিলকো ডেস্ক:–সিলেটের কোম্পানীগঞ্জ থানার এসআই নবী হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি প্রথম থানার পুলিশ সদস্য হিসেবে করোনায় আক্রান্ত হলেন। রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ থানায় আইসোলশনে আছেন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে কোম্পানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬ জন। সৌজন্যে:- শুভ প্রতিদিন (সি/স-২৮ জুন-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: