ওসি কে এম নজরুল জাহান কোম্পানীগঞ্জ থানার দায়িত্ব বুঝে নিলেন Desk Desk News প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কে এম নজরুল জাহান। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তিনি কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিভিন্ন কারনে কোম্পানীগঞ্জ থানার সাবেক ওসি সজল কুমার কানুকে (গত ২৬ এপ্রিল) প্রত্যাহার করা হয়। দীর্ঘ দুই মাস ৪ দিন যাবৎ ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালনকারী ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন নতুন যোগদানকৃত ওসি কে এম নজরুল জাহান (ভারপ্রাপ্ত) দায়িত্বভার বুঝিয়ে দিবেন। গত বছরের ৮ মে মৌলভীবাজার শ্রীমঙ্গল থানা থেকে বদলী হয়ে সুনামগঞ্জের দিরাই থানায় যোগদান করেন।দিরাই থানায় ১৩ মাস ২২ দিন ওসি হিসেবে দায়িত্ব পালন করার পর আজ মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে কে এম নজরুল জাহানের দায়িত্ব গ্রহণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম)। (সি/স-৩০ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: