নবীনগরে ২ শত বছরের প্রাচীন ঠাকুর বাড়ির মন্দিরে মূর্তি চুরি-গ্রেপ্তার -৫ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০ মোঃ ইকবাল হোসেন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের ২০০ বছরের প্রাচীন মন্দিরে বুধবার রাতে চুরি হওয়া মূর্তিসহ মালামাল ২৪ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ভোলাচং এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে নাছির(২২, মৃত আব্দুল মালেকের ছেলে রহিছ মিয়া(৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে কাজল (২২), জামিল মিয়ার ছেলে রিদয় (১৫) ও নারায়নপুরের মৃত নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন(৩৫) কে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের নিকট হতে পুলিশ চুরি হওয়া আটটি পিতলের মূর্তিসহ সকল মালামাল উদ্ধার করেন। ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মালামাল সহ ৫ জন কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। নবীনগরে চোরদের দৌরাত্ম্য বন্ধের জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে। (সি/স-২০ নভেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: