সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত সুমনের মৃত্যুতে কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ নের্তৃবৃন্দের শোক

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক:-সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুমন মিয়া নিহত হয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর ) দিবাগত রাত দেড় ১টায় সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

এর আগে গত ২০ ডিসেম্বর সুমন মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামের বাসিন্দা সুমন মিয়া জীবিকার তাগিদে পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।

নিহতের লাশ দেশে এনে দাফন করার ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবী জানিয়েছেন সুমনের স্বজনেরা।

কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ সভাপতি শাহজাহান রুমেল ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন নিহত সুমনের মৃত্যুেতে শোক প্রকাশ করেন এবং শোকসন্ত্যপ্ত পরিবারকে সমবেদনা জানান।

(সি/স-২৬ ডিসেম্বর-তা/ই)