কোম্পানীগঞ্জের ১৫৭ জন গৃহহীন প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ঐতিহাসিক ও বিরল নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সিলেটের সীমান্ত উপজেলা কোম্পানীগঞ্জের ভূমিহীন ও গৃহহীনদের জন্যে ১৫৭ টি ঘর বরাদ্ধ হয়েছে। আজ সকাল ১১ টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও করফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের নিকট হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হয় উপজেলা প্রশাসন সংশ্লিষ্টদের হাতে জেলা প্রশাসন স্বাক্ষরিত কবুলিয়ত ও নামজারি সম্বলিত জমির মালিকানা সনদ তুলে দেন। প্রাথমিক পর্যায়ে দেশের ৪৯২ টি উপজেলায় ৬৬ হাজার ১ শত ৮৯ জন ভূমি ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধাপাকা ঘর উপহার পেলেন। পর্যায়ক্রমে দেশের প্রায় ৯ লক্ষ ভুমি ও গৃহহীনকে উপকারভোগীর আওতায় আনা হবে।প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে প্রায় ১ লক্ষ ৭১ হাজার টাকা।সিলেট বিভাগের প্রায় ১০ হাজার জনের মধ্যে শুধু সিলেট জেলাতেই ৪ হাজার ১ শত ৭৮ জন অসহায় মানুষ পেয়েছেন এই ঘর ও জমি। এর মধ্যে কোম্পানীগঞ্জে পেয়েছেন ১ শত ৫৭ জন। শনিবার ২৩ জানুয়ারী সকাল ৯ টা উপজেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্টিতব্য ভূমি ও গৃহহীনদের ঘর প্রদান অনুষ্টানটির প্রথম কার্যক্রম শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুরে সকাল ১১ টার সময় ঘর ও জমির দলিল প্রদান অনুষ্টানটি ভার্চুয়ালে উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) এরশাদ মিয়ার সঞ্চলনায় ঘর প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম)। কোম্পানীগঞ্জে ১৫৭ জন গৃহহীনের মধ্যে ঘর ও জমির দলিলি আনুষ্টানিক ভাবে প্রত্যেকের হাতে তুলে দেন প্রধান অতিথি সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম)। আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ, সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া,১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,অখিল চন্দ্র বিস্বাস,মুক্তি্যোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন রেনু,উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ,ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা যুবলীগের আহাবায়ক হাজী আলা উদ্দিন,দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান রুকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জান রাসেল,কোম্পানীগঞ্জ থানার ইনচার্জ কেএম নজরুল,ওসি (তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী,পিআইও অফিসার বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আরাফাত আলী,শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম,ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম ঠান্ডা মিয়া,কোম্পানীগঞ্জ থানা সদর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর চন্দ্র দাশ,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম,ডিজিএম (পল্লী বিদ্যুৎ) সিরাজুল ইসলাম,সাংবাদিক আকবর রেদোয়ান মনা,আলী হোসেন,সোহরাভ আহমদ,কবির আহমদ,ফটো সাংবাদিক সুমন মিয়া, ফখর উদ্দিন সহ ৪ শতাধিক শিক্ষক,ছাত্র ও বিভিন্ন পেশাজীবির নারী পুরুষ । (সি/স-২৩ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: