তৃতীয় ধাপের পৌর নির্বাচনী ফলাফল:আ’লীগ ৪৩,বিদ্রোহী ১৪ ও বিএনপি ৩

Desk Desk

News

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

সারাদেশের তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় নির্বাচন শেষে ভোট যুদ্ধে এবার এগিয়ে রয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। ৪৩টি পৌরসভায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তারা।  এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ১৪টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ৩টি পৌরসভায় মেয়র নির্বাচিত হন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। বেশ কয়েকটি পৌরসভায় বিচ্ছিন্ন কিছু ঘটনারও খবর পাওয়া যায়। সংঘর্ষ, গোলাগুলি, কেন্দ্র দখল, প্রার্থীর ভোট বর্জন ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়েই শেষ হয়েছে তৃতীয় ধাপের পৌরসভার ভোটগ্রহণ। কোথাও কোথাও আবার  শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা।

এদিকে নির্বাচন শেষে সন্ধ্যায় কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, “পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মাত্র দুটি কেন্দ্রে একটু ঝামেলা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে ব্যালট পেপার হারিয়ে গেছে। ওখানে প্রিসাইডিং এবং পোলিং অফিসার যারা ছিলেন দায়িত্বে, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করা হয়েছে। আর কুমিল্লার বড়ুয়ার একটি কেন্দ্রে ব্যালট বাক্স তছনছ করা হয়েছে। সেজন্য সেখানে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আর সব স্থানে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে এবং এরই মধ্যে অনেক কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণাও করা হয়েছে।“

মেয়র পদে যারা জয়ী হয়েছেন…

শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় আবুল কালাম আজাদ (আ.লীগ মনোনীত)

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভায় আলহাজ কামাল উদ্দিন খান (আ.লীগ মনোনীত)

বরিশালের গৌরনদী‌তে হারিছুর রহমান হা‌রিছ (আ.লীগ মনোনীত)

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভায় মো. গোলাম কবির (আ.লীগ মনোনীত)

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় জি এম মীর হোসেন মীরু (আ.লীগ মনোনীত)

কুমিল্লার বরুড়া পৌরসভায় বকতার হোসেন (আ.লীগ মনোনীত)

কি‌শোরগ‌ঞ্জ পৌরসভায় মো.পার‌ভেজ মিয়া (আ.লীগ)

ভোলার দৌলতখান পৌরসভায় জাকির হোসেন তালুকদার (আ.লীগ)

ফেনী পৌরসভায় নজরুল ইসলাম স্বপন মিয়াজী (আ.লীগ)

হিলি হাকিমপুর পৌরসভায় জামিল হোসেন চলন্ত (আ.লীগ)

কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদী পৌরসভায় মো. শওকত উসমান শুক্কুর আলী (আ.লীগ)

নাটোরের সিংড়া পৌরসভায় জান্নাতুল ফেরদৌস (আ.লীগ)

ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় রফিকুল ইসলাম (আ.লীগ)

যশোর মণিরামপুর পৌরসভায় মাহামুদুল হাসান (আ.লীগ মনোনীত)

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় আলাউদ্দিন আলাল (আ.লীগ মনোনীত)

বরগুনা পৌরসভায় কামরুল আহসান মহারাজ (আ.লীগ মনোনীত)

পাথরঘাটা পৌরসভায় আনোয়ার হোসেন আকন (আ.লীগ মনোনীত)

টাঙ্গাইল পৌরসভায় এস এম সিরাজুল হক আলমগীর (আ.লীগ মনোনীত)

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় মাসুদুল হক মাসুদ (আ.লীগ মনোনীত)

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় মাহবুব উল আলম লিপন (আ.লীগ মনোনীত)

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় মামুন সরকার মিঠু (আ.লীগ মনোনীত)

নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় খালেদ সাইফুল্লাহ (স্বতন্ত্র)

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় মতিউর রহমান খান (স্বতন্ত্র)

নোয়াখালীর হাতিয়া পৌরসভায় কে এম ওবায়দুল্লাহ (আ.লীগ মনোনীত)

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভায় সহিদুজ্জামান সেলিম (স্বতন্ত্র)

বগুড়ার কাহালু পৌরসভায় আব্দুল মান্নান (বিএনপি মনোনীত)

নীলফামারীর জলঢাকা পৌরসভায় ইলিয়াস হোসেন বাবলু (আ.লীগ বিদ্রোহী)

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভায় ফারুক হোসেন (আ.লীগ মনোনীত)

রাজবাড়ীর পাংশা পৌরসভায় মো. ওয়াজেদ আলী মাস্টার (আ.লীগ মনোনীত)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় শেখ তোজাম্মেল হক টুটুল (আ.লীগ মনোনীত)

ঝালকাঠির নলছিটি পৌরসভায় আব্দুল ওয়াহেদ কবির খান (আ.লীগ মনোনীত)

নওগাঁ পৌরসভায় নজমুল হক সনি (বিএনপি প্রার্থী)

সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় নিরুজ্জামান বুলবুল (আ.লীগ মনোনীত)

ময়মনসিংহের ভালুকা পৌরসভায় ডা. এ কে এম মেজবাহ উদ্দিন (আ.লীগ মনোনীত)

গৌরীপুর পৌরসভায় সৈয়দ রফিকুল ইসলাম (স্বতন্ত্র)

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় আমিনুল ইসলাম রাবেল (বিদ্রোহী)

জকিগঞ্জ পৌরসভায় আব্দুল আহাদ (স্বতন্ত্র)

মুন্সীগঞ্জ পৌরসভায় হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব (আ.লীগ মনোনীত)

পাবনা পৌরসভায় শরীফ উদ্দিন প্রধান (স্বতন্ত্র)

মধুপুর পৌরসভায় সিদ্দিক হোসেন খান (আ.লীগ মনোনীত)

মির্জাপুর পৌরসভায় প্রার্থী সালমা আক্তার (আ.লীগ মনোনীত)

সখীপুর পৌরসভায় প্রার্থী আবু হানিফ আজাদ (আ.লীগ মনোনীত)

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী (আ.লীগ মনোনীত)

(সি/স-৩১ জানুয়ারী-তা/ই)