চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মহির মতবিনিময় সভা অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১ গোয়াইনঘাট প্রতিনিধি:-গোয়াইনঘাট উপজেলার ০৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা যুবলীগ নেতা মোঃ মহিউদ্দিন মহির গতকাল ৩ ফেব্রুয়ারী বুধবার নিজ গ্রাম কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কচুয়ারপার গ্রামের সর্বস্থরের জনগনের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এসময় তিনি উপস্থিত গ্রামের মুরব্বিয়ান,যুব সমাজ এবং ছাত্র সমাজের কাছে আগামী নির্বাচনে সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে সকলের সহযোগিতা চান। চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে উপস্থিত গ্রামের সর্বস্থরের সহস্রাধিক মানুষ মহি উদ্দিন মহির পক্ষে একমত পোষন করে সম্মতি জ্ঞাপন করেন এবং আগামী ইউ,পি নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার ব্যাপারে আশ্বস্থ করেন। (সি/স-০৪ফেব্রুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: