কোম্পানীগঞ্জে ব্লাড সোলজার সোসাইটির মানবতার দেওয়াল উদ্বোধন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-মানুষ মানুষের জন্যে।জীবন জীবনের জন্যে।আর্তমানবতার সেবায় বস্ত্রহীন মানুষের কল্যাণে সিলেটের কোম্পানীগঞ্জে ব্লাড সোলজার সোসাইটির মানবতার দেয়াল উদ্বোধন করা হয়।ভোলাগঞ্জ বাজারে এ মানবতার দেওয়াল স্থাপন করা হয়। যাদের ব্যাবহার অতিরিক্ত জামা কাপড় রয়েছে তারা মানবতার দেওয়ালে রেখে যাবে।যাদের প্রয়োজনী কাপড়ের অভাবে সেখান থেকে নিয়ে যাবে। উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক দলের সভাপতি লাল মিয়া যৌথ ভাবে এই মানবতার দেওয়াল উদ্বোধন করেন। ।এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা কামরান আহমদ, ব্লাড সোলজার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি তানিম মুন্না ও সাধারণ সম্পাদক নুর আলম সাকিল আরও উপস্থিত ছিলেন ব্লাড সোলজার সোসাইটি কোম্পানীগঞ্জ শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ রাসেল ও সাধারণ সম্পাদক জয়নুদ্দিন আহমদ। সাংগঠনিক সম্পাদক নয়ন আহমদ। সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।অর্থ সম্পাদক এমদাদুল হক,প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ। রক্ত বিভাগের প্রতিনিধি সুমন আহমেদ। সাবেক অর্থ সম্পাদক ইকবাল হোসেন।এছাড়া আরও সদস্য উপস্থিত ছিলেন সুমন. পাভেল. ফরহাদ ও মুশারফ হোসেন। (সি/স-০২ মার্চ-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: