কোম্পানীগঞ্জের ঢালার পাড় স:প্রা:বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে ঢালার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুর্ধর্ষ চুরি হয়েছে। শুক্রবার ৫ মার্চ দিবাগত গভীর রাতে এই চুরি সংঘটিত হয়।এ সময় অফিস কক্ষের তালা ভেঙ্গে একটি প্রজেকটার,খেলার সামগ্রীসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা বেগম জানান,সকালে বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষের তালা ভাঙ্গা পাই।অফিসের ড্রয়ার ও সব কিছু তছনছ দেখতে পাই।এ সময় প্রজেকটার,খেলার সামগ্রীসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি এডভোকেট ইস্রাফিল আলী বলেন,বিদ্যালয়ে নৈশ প্রহরী না থাকায় চুরি হয়েছে। শেষ খবর পর্যন্ত চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। (সি/স-০৫ মার্চ-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: