একদিনের সফরে সিলেট আসলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সংক্ষিপ্ত সফরে সিলেটে এসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এম.পি।

সোমবার (৮ মার্চ) বিমান বাংলাদেশ একটি ফ্লাইটে সকাল ৯টায় সিলেটে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এমপি’কে বিমানবন্দরে শুভেচ্ছা জানান নেতৃত্ব। এসময়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ শামীম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামিম আহমদ, সাধারণ সম্পাদক শামিম আহমদ, ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ এনামুল হক সরদার,সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির,জনশক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন,কোম্পানীগঞ্জ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম প্রমুখ।

একদিনের সফরে সিলেট আসলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ

সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত নারী উদ্যোক্তা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে ৫টায় ওসমানী বিমানবন্দরে থেকে ঢাকায় যাত্রা করবেন।

এ সময় সিলেট জেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচছাসেবকলীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

(সি/স-০৮ মার্চ-তা/ই)