ছাতক শেখপারা গ্রামের রাস্তার মাটি ভরাট কাজের উদ্ধোধনে চেয়ারম্যান গয়াস আহমদ Desk Desk News প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১ আব্দুস ছালাম শাকিল ছাতক থেকে:-সুনামগঞ্জ জেলার ছাতকের ছৈলা আফজলাবাদ ইউনিয়নের উন্নয়নের কাজ জোরে সুরে শুরু হয়েছে। প্রতি দিন এই এলাকায় উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। তারই দ্বারাবাহিকতায় ৯ নং ওয়ার্ডে শেখ পাড়া গ্রামের রাস্তার মাটি ভরাটের কাজের জন্য ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২,০০০০০/- (দুই লক্ষ টাকা) অর্থায়নে, রাস্তার কাজের শুভ উদ্ধোধন করেন ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান জনাব গয়াছ আহমদ । এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য এম এ ওয়াহিদ সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়া, ৯ ওয়ার্ড আাওয়ামীলীগের সাধারন সম্পাদক আখদ্দুছ আলী, মাওলানা নুর উদ্দিন, হারুন, আনর,গয়াছ, অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য নেতৃবৃন্দ। (সি/স-১৩ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: