শ্রীমঙ্গলে চুরি যাওয়া গরুসহ ৪ চোর গ্রেফতার Desk Desk News প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২১ ইমরান হোসেন:-শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউপির লামুয়া গ্রামের মৃত ছাত্তার মিয়ার পুত্র হারিছ মিয়া (৪৫) গত ১৬ মার্চ তার বাড়ির গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আলমগীর ও এএসআই সরোয়ার হোসেনসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৭ মার্চ) উপজেলার ভুনবীর চৌমুহনা এলাকা থেকে গরু চুরিতে ব্যবহৃত প্রাইভেট কার তার নাম্বার (চট্ট-মেট্রো-ক-০২-২৫২৭) সহ উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের শেখ হায়দার আলীর পুত্র আনোয়ার হোসেন (৩০), লামুয়া গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র সাদ্দাম মিয়া (২০) ও মাইজদিহি পাহাড়ের আজিদ মিয়ার পুত্র দেলোয়ার মিয়া (২২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের গরু চোর সর্দার দরুদ মিয়ার ভাই রউফ মিয়ার বাড়ির গোয়াল ঘরে বাদির চুরিকৃত গরুগুলো রয়েছে। রাতে রউফ মিয়ার বাড়ি এবং আরো একাধিক বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ৮টি গরু উদ্ধার করে। অভিযানকালে দরুদ মিয়ার বাড়ি থেকে কুলাউড়া উপজেলার শিবির রোড জয়পাশা এলাকার মোশারফ হোসেনের পুত্র আশরাফ হোসেন রনি (২৮) কেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফ হোসেন আন্তঃজেলা গাড়ি চোর চক্রের অন্যতম সদস্য বলে আজ দুপুরে শ্রীমঙ্গল থানায় এক প্রেস বিফিং-এ জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর। প্রেস বিফিংকালে শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন এসআই আলমগীর, এএসআই সারোয়ারসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। (সি/স-১৯ মার্চ-তা/ই) SHARES অপরাধ বিষয়: