কোম্পানীগঞ্জে কারিগরি কলেজের উন্নয়ন পরিদর্শনে মন্ত্রী ইমরান আহমদ Desk Desk News প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১ তারিকুল ইসলাম:-সিলেট সফরে আসলেই যেন মন ছুটে চলে নিজের হাতে গড়া কারিগরি কলেজের উন্নয়ন পরিদর্শনে।এক সময়ের শিক্ষা সুবিধাবঞ্চিত কোম্পানীগঞ্জ এখন কারিগরি শিক্ষার বাতিঘর। শুধু তাই নয় কারিগরি শিক্ষার্জিত সেমি ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের জন্যে গড়ে তুলেছেন দেশের দ্বিতীয় বৃহত্তম হাইটেক পার্ক বঙ্গবন্ধু হাইটেক পার্ক।ইমরান আহমদ কারিগরি কলেজ ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক যেন একই সুতার দুটি মনি-মুক্তা।এসব উন্নয়ন যেন মন্ত্রী ইমরান আহমদকেই মানায়।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী পদে দায়িত্ব পাওয়ার পূর্বেই কোম্পানীগঞ্জ বাসীকে দিয়েছেন এই দুটি প্রতিষ্টানসহ দেশের প্রথম আরসিসি ঢালাই বঙ্গবন্ধু মহাসড়ক।বর্তমানে পরিকল্পনাধীন রয়েছে একটি ইপিজেড ও একটি স্টোন ক্রাশিং শিল্প এলাকা।এই দুইটি প্রতিষ্টানই গড়ে তুলার পরিকল্পনা রয়েছে হাইটেক পার্ক সীমানাঘেষা তেলিখাল গ্রামের সামনের অংশে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের পাশে। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ শুক্রবার ১৯ মার্চ দুই দিনের সিলেট সফরের প্রথম দিনের প্রথম কার্যক্রমেই সকাল ০৯ টা ৩০ মিনিটের সময় ছুটে এলেন কোম্পানীগঞ্জ। প্রথমেই ইমরান আহমদ কারিগরি কলেজের নির্মানাধীন ভবনের অবকাঠানো উন্নয়ন দেখতে এলেন।এরপর ছুটে চললেন ইপিজেড ও স্টোন ক্রাশিং শিল্প এলাকার পরিকল্পনাধীনের জমিটুকু দেখার জন্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পলক চেয়ে দেখেন পরম আরাধ্যের বঙ্গবন্ধু হাইটেক পার্ককে।যেখানে ৫০ হাজার দক্ষ কর্মীর কর্মযজ্ঞ চালু হবে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস সিংহ, কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আমজদ,সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির,সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম আলী, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম,কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন,পল্লী বিদ্যুৎ কোম্পানীগঞ্জের ডিজিএম সিরাজুল ইসলাম,ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমীন, তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমর উদ্দিন, জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির,শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন,দক্ষিণ ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আজির উদ্দিন, উপজেলা যুব লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান,রিয়াজুল ইসলাম,সুহেল আহমদ,যুবলীগ নেতা তারেক আহমদ রাসেল,জামাল উদ্দিন জামাল,জাফর দেওয়ান,জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মমীন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা,সাবেক ছাত্র নেতা মেহেদি হাসান জামাল,দক্ষিণ রণিখাই ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম স্বাধীন, (সি/স-১৯ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: