বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের দোয়া মাহফিল অনুষ্টিত Desk Desk News প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাজী শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোশাহিদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আমজদ।প্রধান বক্তার বক্তব্য রাখেন- পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু, প্রচার সম্পাদক বজলু মিয়া পাঠান, সদস্য হাজী আফাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, আইন বিষয়ক সম্পাদক নুরুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনাই, কৃষি বিষয়ক সম্পাদক ছাওয়াল মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামির হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজমান ভূঁইয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মন্নান, শাহ আলম, শ্রমিক লীগ নেতা মনু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুবলীগ নেতা আজিম উদ্দিন, আব্দুল খালেক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জমশিদ আলী প্রমুখ। সভায় কোরআন থেকে তেলাওয়াত পাঠ ও দোয়া পরিচালনা করেন- মাওলানা মুজিবুর রহমান। (সি/স-১৯ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: