কথিত টেলিভিশন BSTV এর ভূয়া সাংবাদিক র‍্যাবের হাতে গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

সিলকো নিউজ:-রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল এলাকা থেকে অনলাইনভিত্তিক ভুয়া টেলিভিশন চ্যানেল ‘বিএসটিভি’ (BSTV)-র নামে সাংবাদিক ও প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

সোমবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।

 

তিনি বলেন, রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল এলাকা থেকে অনলাইনভিত্তিক ভুয়া টিভি চ্যানেলে (বিএসটিভি) সাংবাদিক প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সোমবার বিকেলে মিরপুরে র‍্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

সৌজন্যে:-দৈনিক শুভ প্রতিদিন

(সি/স-২২ মার্চ-তা/ই)