মাস্ক ব্যাবহারে কোম্পানীগঞ্জ থানার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন: সচেতনতায় মাঠে থাকবে পুলিশ

Desk Desk

News

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-কোম্পানীগন্জ থানা পুলিশ কর্তৃক আয়োজিত কোভিড ১৯ দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করণ সহ উপস্হিত জনসাধারন ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

সোমবার ২২ মার্চ সকাল ১১ টার সময় উপজেলা সদরস্থ থানা বাজারে আগন্তক,ক্রেতা,বিক্রেতা ও পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল।এ সময় করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া ও ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।উপস্থিত জনপ্রতিনিধিরা সবাইকে সামাজিক দূরত্ব বজার রাখা,কোলাহল পরিপূর্ণ জায়গা ত্যাগ করা সহ প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে মাস্ক পরিধানের পরামর্শ দেন।

মাস্ক বিতরণ শেষে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন,অত্যাধিক জনসংখ্যার বাংলাদেশে করোনা (কভিড ১৯) একটি বড় রকমের চ্যালেঞ্জ।প্র‍য়োজনের তাগিদে আমাদেরকে ঘরের বাইরে যেতেই হয়।তাই আমরা ঘরের বাইরে থাকার সময় অধিক জনসমাগম স্থান ত্যাগ করবো।করোনা টিকা আবিস্কারের আগেই বিশ্বের কয়েক লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।তাছাড়া করোনার টিকা আবিস্কার হলেও তা পর্যাপ্ত নয়।দেশে করোনা টিকা প্রদান চলছে।তারপরও সংক্রমণ থেমে নেই।তবে স্বাস্থ্যবিধি মানালে করোনা আক্রমণ থেকে বাচা সম্ভব। করোনা প্রতিষেধকের চেয়ে প্রতিরোধ করে আমরা সেই চ্যালেঞ্জে জয়ী হতে চাই।বিশ্ব করোনার সাথে লড়াই করে ক্লান্ত।কিন্তু আমাদের দেশের পুলিশ দেখিয়ে দিয়েছে কিভাবে করোনাকে মোকাবেলা করতে হয়।আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তবে করোনার দ্বিতীয় ঢেউকে সবাই সম্মিলিত ভাবে প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ।হাট বাজার ও মসজিদে সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের ইবাদতায়ীদের মাঝে কোম্পানীগঞ্জ থানার পক্ষ থেকে মাস্ক বিতরণ ও সচেতন বৃদ্ধি কার্যক্রম চলমান থাকবে।

(সি/স-২২ মার্চ-তা/ই)