বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ইছাকলস ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন Desk Desk News প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টানা ১০ দিনের কর্মসূচির ৫ম দিনে কোম্পানীগঞ্জ উপজেলাধীন ইছাকলস ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। ইছাকলস ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্ববায়ক আছার মিয়ার সভাপতিত্বে ও ইছাকলস ইউনিয়ন আওয়ামীলীগের আহ্ববায়ক কমিটির সদস্য মোঃ আমিরুল হকের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সিলেট জেলা স্বেচ্ছসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান, ইছাকলস ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মইন উদ্দিন আহমদ, নারদ বিশ্বাস,কার্যকরী সদস্য, ইলিয়াছুর রহমান ও রিপন সরকার, নজরুল ইসলাম। সোমবার সকাল ১১ঘটিকার সময় ইছাকলস ইউনিয়নের চিলাডহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা ইসমত আলী (কাল), উমাকান্ত বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সায়েস্তা মিয়া, শামছুল ইসলাম, আশ্রব আলী, আনজির আলী। ইছাকলস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুবলীগ নেতা সজল দাস, ইছাকলস ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমদ, সিনিয়র সহসভাপতি মোঃ সারোয়ার খান, সাধারণ সম্পাদক রাজকুমার দাস, যুগ্ম সম্পাদক সুজিত বিশ্বাস, রামিমুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ খান রিপন। ইউনিয়ন ছাত্রলীগ নেতা, সারজান খা, হোসাম খা, মিলাদ আহমদ প্রমুখ। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মার মাগফেরাত কামনা করা দোয়া মোনাজাত পরিচালনা করেন বাগজুর দারুলউলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মফিজুর রহমান। (সি/স-২২ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: