দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন

Desk Desk

News

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টানা ১০ দিনের কর্মসূচির ৭ম দিনে কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলে আয়োজন করা হয়।

বুধবার বেলা ০২  টার সময় দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক এখলাছ আলী।

দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি  জনাব সোনা মিয়া মুন্সীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজমুল ইসলমের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম অখিল চন্দ্র বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীগের সদস্য খলিলুর রহমান,সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামসুল আলম,সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণত সম্পাদক মুস্তাকিম আহমদ।

(সি/স-২৪ মার্চ-তা/ই)