নজরুল ইসলামের মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের শোক প্রকাশ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মে ৭, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক ও পূর্ব ইসলাম পুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (২৭) ইন্তেকাল করেছেন। আজ (০৭ মে) ভোর ৫ টার সময় শারীরিভাবে অসুস্ততাবোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।চিকিৎসারত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা জরুরি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বাদ জুম্মা বেলা ২ টা ৩০ মিনিটের সময় ঢালার উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্টিত হবে। নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা।এক শোক বার্তায় তারা জানান, আমাদের দীর্ঘদিনের ছাত্র রাজনীতি সহযোদ্ধা নজরুল ইসলাম বড় অকালে চলে গেলো।আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। (সি/স-০৭ মে-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: