ব্লাড ফাউন্ডেশন শ্রীমঙ্গলের উদ্যোগে পোশাক সামগ্রী বিতরণ

Desk Desk

News

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১

ইমরান হোসেন:মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ঈদের আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে লকডাউনে কর্মহীন ও অসচ্ছল এক শত পথশিশু কিশোর-কিশোরীর মধ্যে এই ঈদের পোশাক সামগ্রী প্রদান করে ব্লাড ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখা।
১১মে (মঙ্গলবার ) সকাল ১১ টায় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃইমরান আহমেদের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। আমাদের কে ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ইমরান জানান আমরা আমাদের সাধ্য অনুযায়ী সকল সদস্যের সহযোগীতায় সর্বদা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি আর যেন সব সময় পাশে থাকতে পারি এই কামনা করি। উত্ত সভায় সভাপতিত্ব করেন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদএবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার,বেগম রাছুলজানের প্রধান শিক্ষক বিমান বর্ধন,শ্রীমঙ্গল থানা পুলিশের অপারেশন ওসি নয়ন কারকুন শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মীর এম এ সালাম, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জবাব এম এ রহিম নোমানী সহ ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা। অতিথিরা বক্তব্যে বলেন তাদের এই মহান উদ্যোগের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আশা রাখি তাদের ব্লাড ফাউন্ডেশন যেন দেশের শীর্ষ স্থানে পৌছাতে পারে।পোশাক সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে তা প্রশংসার দাবি রাখে। তাদের এ উদ্যোগে সবাই আনন্দের সাথে ঈদ করতে পারবে। ভবিষ্যতে আরো ব্যাপক আয়োজন করা হবে এমন আশা প্রকাশ করেন। করোনা মহামারি থেকে সবাই যেন মুক্ত থাকতে পারেন এবং সকলে যেন সরকারের দেওয়া আইন মেনে চলে এই আহবান করেন সবার প্রতি।

 

(সি/স-১২ মে-তা/ই)