নৌকার বিজয় ধরে রাখতে শেষ মুহূর্তের প্রচারণায় সিলেট মহানগর আ’লীগ

Desk Desk

News

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

আগামী ২৮শে জুলাই জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহুর্তের প্রচার-প্রচরণা চলছে।

রবিবার সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব’র পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন।

বিকাল ৪ টায় বরইকান্দি ইউনিয়ন নির্বাচনী কার্যালয় থেকে গণসংযোগের যাত্রা শুরু হয়।

ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিভিন্ন দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার সমর্থনে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করা হয়। নেতৃবৃন্দ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার প্রার্থী হাবিবকে ভোট দেওয়ার জন্য প্রার্থনা করেন।

এসময়ে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির সদস্য কাউন্সিলর আজম খান, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ,এমরুল হাসান, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, কাউন্সিলর তৌফিক বক্স লিপন,খলিল আহমদ, ৯, ২০, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফা দেলোয়ার আজহার, বদরুল ইসলাম লিটন, মোঃ ছয়েফ খান ও নিতিশ রঞ্জন দাস অপু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরুইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

(সি/স-২৫ জুলাই-তা/ই)