সিলেটে বাড়ছে করোনা সংক্রমণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২১ গত দুইদিন থেকে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে অব্যাহত মৃত্যু ৯ জনেই। কিন্তু শনাক্তের সকল রেকর্ড অতিক্রম করেছে। এবার এক লাফে শনাক্ত ৯৯৬ জনে পৌঁছেছে। নতুন শনাক্তদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ৩৫৭ জন, সুনামগঞ্জে ১০৬ জন, হবিগঞ্জে ৩৫১, মৌলভীবাজারে ৪০ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ২৫৬৬ টি। সে হিসেবে শনাক্তের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। (সি/স-০১ আগস্ট-তা/ই) Download News PhotoCard SHARES কভিড ১৯ বিষয়: