টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়,ম্যাচ সেরা রিয়াদ

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। খেলা গড়ায় ইনিংসের শেষ বল পর্যন্ত। ৪ রানের জয় নিয়ে ২-০ তে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। স্বভাবতই তিনি হয়েছেন ম্যাচসেরা। রিয়াদ ৩৭ রান করে অপরাজিত থাকেন। ৩২ বলে ৫টি চারে তার ইনিংসটি সাজানো ছিল। বল হাতে ১ ওভারে ৭ রান দিয়ে অবশ্য কোনো উইকেট তিনি পাননি।

ম্যাচসেরা হওয়ার দৌড়ে তার কাছাকাছি ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেন নি টাইগার অলরাউন্ডার। করেছেন ৭ বলে ১২ রান। তবে বল হাতে নেন দুই উইকেট।

এর আগে ব্যাট হাতে শুরুটা ভালোই করে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ৯.৩ ওভারে কিউই বোলার রাচিন রবীন্দ্রর স্লোয়ারে পরাস্ত হয়ে আউট হন লিটন দাস। তার ব্যাট থেকে আসে ৩৩ রান। দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর শূন্য রানে সাজঘরে ফেরেন মুশফিক।

(সি/স-০৩ সেপ্টেম্বর-তা/ই)